প্রশাসনিক
সম্মানিত প্রতিষ্ঠাতার বার্তা
এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী
সভাপতি
সম্মানিত প্রতিষ্ঠাতার বার্তা:
সভাপতি
এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী
সভাপতি
সভাপতির বাণী:আলহামদুলিল্লাহ, আমি অত্র এলাকার বিশিষ্ট আলেম ওলামা, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের পরামর্শ ও তাদের সাথে একাত্বতা পোষণ করে আমার বড় ভাই মরহুম জনাব আবু বকর ছিদ্দিকী এর সহযোগিতায় রামু উপজেলায় সর্বপ্রথম নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে চাকমারকুল ইউনিয়নের প্রাণকেন্দ্র কলঘর বাজার এর পাশে ১৯৯৩ সালে অত্র আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করতে পেরে গর্বিত। কেননা “শিক্ষাই জাতির মেরুদন্ড“। উন্নত জাতি গঠনে নৈতিক শিক্ষার প্রয়োজন এবং একজন নারী শিক্ষিত হওয়া মানে একটি পরিবার শিক্ষিত হওয়া। তাই বর্তমান আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ চাহিদার প্রয়োজনে অত্র মাদ্রাসাটি নারী সমাজের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে সমাজিক, নৈতিক অবক্ষয় রোধ, যৌন হয়রানি, বাল্য বিবাহ ও মাধক প্রতিরোধসহ নানান অপকর্ম থেকে মুক্ত করে দেশ, জাতি ও সমাজের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
আমি একজন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে একটি মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খেদমত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আজীবন অত্র মাদ্রাসার সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের সুপরামর্শ ও অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরিশেষে অত্র মাদ্রসার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!
পৃষ্ঠপোষক
জনাব আলহাজ্ব আবু বকর ছিদ্দিকী
সাবেক জেলা ও দায়রা জজ কক্সবাজার।
পৃষ্ঠপোষক:
প্রতিষ্ঠাতা সুপার
শরিফুল হক
সুপার
প্রতিষ্ঠাতা সুপাররের বাণী: আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এর নিয়ম কানুনের আওতায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ও সুপরিচালিত রামু উপজেলার একমাত্র এমপিওভুক্ত ঐতিহ্যবাহী একটি নারী শিক্ষা নিকেতন। এটি দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নৈতিক ও দক্ষ নারী গঠনে প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায়না। বিজ্ঞানের এক অভিনব আবিষ্কার হলো ইন্টারনেট। সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে নিজের পরিচয় ও যাবতীয় কর্মকান্ড সহজে মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে নিজস্ব ওয়েব সাইড তৈরীর নির্দেশনা প্রদান করেছে। যা অতি প্রশংসনীয় একটি উদ্যোগ। আশা করছি ভবিষ্যতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিমহল সকলে এ ওয়েব সাইড থেকে মাদ্রাসার যাবতীয় তথ্য ও কর্মকান্ড জানতে পারবে। যাদের নির্দেশনায় ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইডটি বাস্তবায়ন হলো তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় যাঁদের অবদার রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে মাদ্রাসাটি সুন্দরভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন, আমীন।
| ছবি | নাম | পদবী |
|---|---|---|
|
জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী | সভাপতি |
|
জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী | প্রতিষ্ঠাতা সদস্য |
|
জনাব গিয়াস উদ্দিন কোম্পানি | দাতা সদস্য |
|
জনাব শরিফুল হক | সদস্য সচিব |
|
জনাব নুরুল হক আরমান | অভিভাবক সদস্য-১ |
|
জনাব রফিকুল ইসলাম-২ | অভিভাবক সদস্য-৪ |
|
জনাব মো: আব্দুল জব্বার | সাধারণ শিক্ষক প্রতিনিধি-১ |
|
জনাব মো: হাবিব উল্লাহ | সাধারণ শিক্ষক প্রতিনিধি-২ |
|
জনাবা নাহিদা আকতার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | নবায়ন ও স্বীকৃতির মেয়াদ | অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | অনুমতিপত্র আপলোড | |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | এমপিও নম্বর | অনুমোদিত তালিকা আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||