জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা

কলঘর, চাকমারকুল, রামু, কক্সবাজার।

স্থাপিতঃ ০১/০১/১৯৯৩ খ্রিঃ
EIIN: 106396 | MPO Code: 0305072101
School Code: 17750
আমাদের কথা

কক্সবাজার জেলাধীন রামু উপজেলা সদর থেকে ২ কি.মি.পশ্চিমে ১০নং চাকমারকুল ইউনিয়নের প্রাণকেন্দ্র কলঘর বাজারস্থ মহাসড়কের উত্তর পার্শ্বে অবস্থিত মাদ্রাসাটি ১৯৯৩ সালে এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সাহেবের প্রচেষ্টায় বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মরহুম আলহাজ্ব আবু বকর ছিদ্দিকী সাহেব (সাবেক জেলা ও দায়রা জজ, কক্সবাজার) এর দানকৃত জমিতে নারীদের যুগউপযোগী দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষা প্রচার ও প্রসারে আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয়।

সংক্ষিপ্ত ইতিহাস

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জনাব  ১। মাও: আনোয়ার শাহ, হেড মাও: সরকারী উচ্চ বিদ্যালয়,  কক্সবাজার ২। মাও: শফিক আহমদ ৩। মাও: মকবুল আহমদ ৪। মাও: নুরুল ইসলাম ও ৫। মাও: শরিফুল হক অত্র এলাকার সামাজিক অবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের বিষয় বিবেচনায় নারী সমাজের মধ্যে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে অত্র এলাকায় একটি মহিলা মাদ্রাসা স্থাপনের পরিকল্পনার ভিত্তিতে স্থানীয় গন্যমান্য, শিক্ষানুরাগী এবং দানশীল ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বিশিষ্ট আইনজীবি ও শিক্ষানুরাগী জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী সাহেব এর মাধ্যমে তাহার বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জনাব আলহাজ্ব আবু বকর ছিদ্দিকী (সাবেক জেলা ও দায়রা জজ, কক্সবাজার) এর নিকট এক প্রস্তাব করিলে তিনি উক্ত প্রস্তাব সুবিবেচনা করে মাদ্রাসা স্থাপনের জন্য এক খন্ড জমি দানপত্র করেন। বিগত ১৫/১১/১৯৯২ ইং তারিখে একটি সাংগঠনিক কমিটি গঠনের মাধ্যমে ০১/০১/১৯৯৩ সালে জমিদাতার নামে নামকরণ পূর্বক অত্র আবু বকর ছিদ্দিকী ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয়। মাদ্রাসাটি ০১/০১/২০০০ সালে পাঠদানের অনুমতিপ্রাপ্ত হয়। ০১/০১/২০০৩ সালে প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে। অত:পর ০১/০৫/২০১০ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি সুনামের সাথে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসাটি  পরিচালিত হয়ে আসছে। 

লক্ষ্য ও উদ্দেশ্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে একাত্ততা ঘোষণা করে নিরক্ষরতা দূরীকরণ, দক্ষ মানব সম্পদ তৈরী, অত্র এলাকার নারী সমাজকে দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষায় গড়ে তোলাই হচ্ছে এত্র মাদ্রাসা প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। 

সম্মানিত প্রতিষ্ঠাতার বার্তা
এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী

সভাপতি

সভাপতি
এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী

সভাপতি

পৃষ্ঠপোষক
জনাব আলহাজ্ব আবু বকর ছিদ্দিকী

সাবেক জেলা ও দায়রা জজ কক্সবাজার।

প্রতিষ্ঠাতা সুপার
শরিফুল হক

সুপার

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

সম্মানিত প্রতিষ্ঠাতার বার্তা
এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী

সভাপতি

সভাপতি
এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী

সভাপতি

পৃষ্ঠপোষক
জনাব আলহাজ্ব আবু বকর ছিদ্দিকী

সাবেক জেলা ও দায়রা জজ কক্সবাজার।

প্রতিষ্ঠাতা সুপার
শরিফুল হক

সুপার

Institute Location Google Map